• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হাইওয়ে সড়কে তৈরি করা দোকানঘর উচ্ছেদ

মোঃ জাহিদুল ইসলাম শিহাব / ১৯৮ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম

সন্দ্বীপ উপজেলার  হারামিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এনাম নাহার মোড় ফায়ার সার্ভিসের স্টেশন থেকে উত্তরে দীর্ঘদিন বিরোধ থাকা তিনটি দোকান ঘর উচ্ছেদ করছে সন্দ্বীপ উপজেলা প্রশাসন।

(২৫ আগষ্ট) রবিবার বিকেল ৪ টায় প্রশাসনের নেতৃত্বে  উচ্ছেদ  অভিযান চলে। অভিযানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিফাত উল্ল্যাহ, নৌ বাহিনীর ১০জন  সদস্য,  উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা প্রকল্প পরিচালক মোঃ ইসমাইল, সন্দ্বীপ থানার পুলিশের একটি টিম, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মাঈনউদ্দীন, হাইওয়ের কর্মকর্তা নাজিম উদ্দীন।

স্থানীয় সুত্রে জানা যায়  সন্তোষপুর ইউনিয়নের বাসিন্দা উপজেলা  আশরাফ উদ্দিন জনি ২০০৪ সালে উচ্ছেদ হওয়ার দোকানের পিছনে ৪ শতক জমি ক্রয় করেন, পরবর্তী সময়ে তার জায়গার সামনে প্রভাবশালী কয়েকজন দোকান  ঘর নির্মানে করে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আশরাফ উদ্দিন জনি প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে ও কোন প্রতিকার পাননি,  জনি গত বছরের জানুয়ারি মাসে এই  ঘর  উচ্ছেদ করার নোটিশ পান।

উচ্ছেদ অভিযানে উপস্থিত থাকা সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন কিছু লোকজন হাইওয়ে সড়কের  জমির উপর কিছু দোকানঘর  তৈরি করছিল ,  দোকানগুলোর ওপর উচ্ছেদ মামলা হয়েছে, অনেকদিন ধরে এটা উচ্ছেদ করার কথা ছিল, এখানে পিছনের জায়গা একজন লোকের ছিল, ঐ জায়গাটি সে লিজ নিয়েছে রোর্ডছেন হাইওয়ে থেকে, যেহেতু এটা হাইওয়ে সড়কের  জায়গায় সেটা অলরেডি আমরা উচ্ছেদ করছি, এখানের বেশিভাগ দোকান  হাইওয়ে সড়কের উপর, সরকার এগুলো পর্যায় ক্রমে সব দোকান উচ্ছেদ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/