• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলে শিশুকন্যা’কে ধর্ষণ চেষ্টার অভিযোগে খালু গ্রেফতার : কারাগারে প্রেরণ

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধি / ১৮৬ Time View
Update : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

বিরলে শ্যালিকার ১২ বছর বয়সী এক শিশু কন্যা’কে ধর্ষণ চেষ্টার অভিযোগে খালুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় ভিকটিমের আরেক খালু বিরল থানায় একটি মামলা দায়ের করেছে।

 

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের জগতপুর গ্রামের ঠাটারীপাড়ার মৃত নছির উদ্দীনের ছেলে নুর নবী (৫০) তার শ্যালিকা সবিরন নেছা (৪৫)’র ০৬ বছর বয়সী এক শিশু কন্যা’কে পালিত মেয়ে হিসেবে নিয়ে আসেন। সবিরন নেছা’র স্বামী বাবুল হোসেন মারা গেলে, সবিরন নেছা অন্যত্র বিয়ে করেন। এজন্য তার ০৬ বছর বয়সী শিশু কন্যাকে তার দুলাভাই নুর নবী’কে পালিত মেয়ে হিসেবে দেন সবিরন নেছা।

 

গেল প্রায় ০৬ বছর ধরে খালু’র বাড়িতেই বসবাস করে আসছে শিশু কন্যাটি। প্রতিদিনেরমত গেল ২১ আগস্ট (বুধবার) রাতের খাবার খেয়ে ওই শিশু কন্যা তার শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত আনুমানিক ১১টার দিকে পালিত মেয়ের ঘরে ঢুকে কৌশলে ওই শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা করে নুর নবী। শিশু কন্যাটি চিৎকার করলে নুর নবী পালিয়ে যায়।

 

ঘটনাটি জানাজানি হলে বৃহস্পতিবার (২২ আগস্ট) লম্পট নুর নবী’কে আটক করে বিরল থানা পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় ভিকটিমের আরেক খালু সৈয়দ আপেল মাহমুদ (৪৫) বাদী হয়ে বড় ভায়রা নুর নবী’র নামে বিরল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের (০৯) (০৪) (খ) মামলা (নম্বর-৮/১৬৮) দায়ের করেন।

 

গ্রেফতারকৃত লম্পট নুর নবী’কে গতকাল শুক্রবার (২৩ আগস্ট) বিকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বিরল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) বাবুল চন্দ্র রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/