• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিয়ানীবাজারে ৫ সাংবাদিককে আসামী করে রাজনৈতিক মামলায় উদ্বেগ

মুশফাকুর রহমান , সিলেট জেলা প্রতিনিধি / ১৮২ Time View
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

বিয়ানীবাজার রাজনৈতিক মামলায় ৫ সাংবাদিককে আসামী করায় গভীর উদ্বেগ জানিয়েছেন কর্মরত সাংবাদিকরা। হয়রানীর উদ্দেশ্যে দায়ের হওয়া এই মামলা থেকে দ্রুত সাংবাদিকদের নাম প্রত্যাহারের দাবী জানান তারা।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ানীবাজার প্রেসক্লাবে সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এক জরুরী সাধারণ সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ জানান, সাংবাদিকরা কারো শত্রু নয়। তারা সংবাদ প্রকাশের জন্য সকল পক্ষের সাথে যোগাযোগ রাখেন। পেশাগত প্রয়োজনে তাদেরকে শত্রু মনে করা কারো সমীচিন নয়।

 

 

বিয়ানীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম. হাসানুল হক উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের পরিচালনায় সভায় সিদ্ধান্ত হয়, মামলা থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। প্রয়োজনে ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে কঠিন কর্মসূচি দেয়া হবে। সভায় আরোও বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, ইত্তেফাক প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আব্দুল খালিক, সহ-সভাপতি হাসান শাহরিয়ার, যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয় ও মাসুম আহমদ, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, সদস্য আবুল হাসান, কুড়ার বাজার কলেজের প্রভাষক বিজিত আচার্য, সংগ্রাম প্রতিনিধি মুহাম্মদ আব্দুল হামিদ, আগামী প্রজন্ম’র ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন, ম্যাপ টিভির সিইও আমাদের সময় প্রতিনিধি সামিয়ান হাসান, আমার সংবাদ প্রতিনিধি জসীম উদ্দিন, দিবালোক’র স্টাফ রিপোর্টার ইমাম হাসনাত সাজু, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ ওমর, সহ-সভাপতি সাদিক হোসেন এপলু, সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু, ম্যাপ টিভি ও দৈনিক বাংলার দূত প্রতিনিধি মুশফাকুর রহমান, সাংবাদিক আলম শাওন, বিয়ানীবাজার টিভির আহমদ এহসানুল কাদির, সিলেট ভিউ ২৪ ডট কম-এর হাফিজুর রহমান, আগামী প্রজন্ম’র স্টাফ রিপোর্টার ছাবির খান, সাংবাদিক আব্দুল করিম প্রমুখ।

 

 

প্রসঙ্গত, গত ২০শে আগস্ট জনৈক নারী বাদী হয়ে বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য, সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ, সাংবাদিক ছাদেক আহমদ আজাদ, সাংবাদিক মিসবাহ উদ্দিন ও সাংবাদিক মহসিন রনির বিরুদ্ধে একটি রাজনৈতিক মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলার বিষয়বস্তুর সাথে উল্লেখিত সাংবাদিকদের কোন সংশ্লিষ্টতা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/