• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জের সাবেক এমপি রুহেল ও মজিদ খানসহ ১৬০ জনের বিরুদ্ধে হত‍্যা মামলা

এবি অপু / ৩১১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

এবি অপু, বিশেষ প্রতিনিধি ও সিলেট ব‍্যুরো চিফ।

জেলার বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নয়জন নিহত হওয়ার ঘটনায় সাবেক দুইজন এমপিসহ ১৬০জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের মৃত দরছ আলীর ছেলে ছানু মিয়া বাদী হয়ে বানিয়াচং থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাবেক এমপি এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও সাবেক এমপি এডভোকেট আব্দুল মজিদ খানসহ ৪১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ১৬০জনের নাম এজাহারে এবং অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০জনকে আসামি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছানু মিয়ার ছেলে হাসান মিয়া (১২) সহ নয়জন নিহত হয়। অন্য নিহতরা হলেন- বানিয়াচংয়ের মাইঝের মহল্লা গ্রামের আব্দুল নূরের পুত্র আশরাফুল ইসলাম (১৭), পাড়াগাঁও গ্রামের শমশের মিয়ার পুত্র মোজাক্কির মিয়া (৪৫), কামালখানী গ্রামের মৃত আলী গোসেন এর ছেলে নয়ন মিয়া (১৮), জাতুকর্ণ পাড়া গ্রামের আব্দুর রউফের পুত্র তোফাজ্জ্বল মিয়া (১৮), পূর্বগর গ্রামের ধলাই মিয়ার পুত্র সাদিকুর (৩০), কামাল খানী বন্দের বাড়ি গ্রামের তাহির মিয়ার ছেলে আকিনুর মিয়া (৩৫), খন্দকার মহল্লার আবুল হোসেন এর ছেলে আনাস মিয়া(১৮), সাগর দিঘির পুর্ব পাড়ের মৃত মোশাহিদ মিয়ার ছেলে সোহেল আখঞ্জি।
বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ ও ৫ আগস্ট এই নয়জন নিহত হয়। ঘটনাস্থলে সাতজন এবং পরে দুইজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/