• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রাজনৈতিক মামলায় আসামি সাংবাদিক সাকী, সিলেটে ক্ষোভ

মুশফাকুর রহমান / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধি

সিলেটে রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে চ্যানেল আই ও রেডিও টুডে’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকীকে। বৃহস্পতিবার সিলেটের আদালতে এ মামলা দায়ের করেন ছাত্রদল নামধারী ব্যক্তি খোরশেদ আলম। তবে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন; খোরশেদ আলম নামের কোনো দলীয় কর্মীকে তিনি চিনেন না। আদালত সূত্র জানিয়েছে; গত ৩রা আগষ্ট নগরের এয়ারপোর্ট থানার আম্বরখানা বড়বাজার গলির মুখে এলাকায় কোটা বিরোধী আন্দোলনে চলাকালে ছাত্র-জনতার উপর হামলার ঘটনা ঘটে। ঘটনায় খোরশেদ আলম সংক্ষুব্ধ হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেছেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরকে। এছাড়া- সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সহ আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে। মামলার মোট আসামি ৪৭ জন। মামলার ৩৪ নম্বর আসামি হিসেবে সাংবাদিক সাকী’র নাম উল্লেখ করা হয়েছে। মামলায় সাক্ষী হিসেবে বিএনপি নেতা আব্দুল্লাহ শফি সাঈদ, রুবেল মিয়া সহ ৮ জন। সাংবাদিক সাকী জানিয়েছেন- এ ঘটনা সর্ম্পকে আমি অবগত নয়। মামলার বাদিকে আমি চিনি না, আর বাদিও আমাকে চিনেন না বলে জানিয়েছেন। আমাকে ব্যক্তি আক্রোশ থেকে সাক্ষীদের মধ্যে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামি করেছেন। যেহেতু মামলার এজাহারে লিখা রয়েছে তাদের উপর হামলা করেছে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ। কিন্তু আমি তো ওই তালিকায় পড়ি না। এ ব্যাপারে নগরের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাদিকুর রহমান সাদিক জানিয়েছেন- এ মামলা দায়েরে ওয়ার্ড বিএনপি’র কেউ সম্পৃক্ত নয়। আমরা মামলা সম্পর্কে জানি না। মামলার বাদিকে আমি চিনি না। তিনি বলেন- এ মামলায় বিএনপি’র কর্মীদের আসামি করা হয়েছে। বিষয়টি নগর বিএনপি’র নেতৃবৃন্দকে জানানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/