• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

তাহিরপুরে সাবেক কমিটি বাদ দিয়ে কয়লা আমদানী কারক গ্রুপের নতুন কমিটি গঠন

সেলিম মাহবুব / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

সেলিম মাহবুব:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় আওয়ামীলীগ সরকারের আমলে কয়লা আমদানী কারক গ্রুপে নির্বাচিত কার্যনির্বাহী সদস্য সবুজ আলম। বর্তমান ঘোষিত নতুন কমিটির সাধারণ সম্পাদক। মোঃ সবুজ আলম কে নবগঠিত কমিটির সাধারন সম্পাদক নির্বাচিত করায় ব্যাবসায়ী সহ এলাকায় আলোচনা সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে। এদিকে জানাযায়, শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর গত ৭আগস্ট বুধবার নতুন কমিটি গঠন করে স্থানীয় নেতৃবৃন্দ। এই কমিটিতে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা খসরুল আলম কে সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সবুজ আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উল্লেখ্য সভাপতি হিসাবে খসরুল আলম কে নিয়ে কোন বিরূপ মন্তব্য না থাকলেও সবুজ আলম কে সাধারণ সম্পাদক করায় ব্যবসায়ীদের মাঝে আলোচনা সমালোচনা জর শুরু হয়ছে। কয়লা আমদানিকারক গ্রুপের একাধিক ব্যবসায়ী জানান, সবুজ আলম আওয়ামীলীগ ক্ষমতা থাকা কালে এই কমিটির কার্যনির্বাহী সদস্য ছিলেন। সে দীর্ঘদিন আওয়ামীলীগ নেতাদের সাথে মিলেমিশে সুবিধা গ্রহন করেছেন। সে অনেক ব্যাবসায়ীকে অত্যাচার নির্যাতন করেছে। তার ভয়ে কেউ মুখ খুলতে চায়না। এখন তাকেই সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এটা আমরা মেনে নিতে পারিনা। তার জন্য নবগঠিত কমিটি বিতর্কিত হচ্ছে। অতিদ্রুত তাকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হোক। এবিষয়ে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সহ- সভাপতি হাজী আলখাছ উদ্দিন খন্দকার বলেন, বিগত কমিটিতে সবুজ আলম আমাদের সাথে কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এখন বিএনপি নেতারা নতুন কমিটি গঠন করেছে শুনেছি। এতে সবুজ আলম কে সাধারণ সম্পাদক করা হয়েছে। আমরা ব্যাবসায়ীরা আলোচনা করে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নিয়োগ করবো।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/