• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ফের পানি বাড়ছে যমুনায়

মোঃইয়াছিন আলী সিরাজ গনজ   / ১৩৬ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমারা ৮১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

শনিবার সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ মিটার। ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৮১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)। শুক্রবার এই পয়েন্টে যমুনার পানি বেড়েছে ৭ সেন্টিমিটার।

 

অন্যদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬৭ মিটার। এ পয়েন্টে নদীর পানি ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ১৩ মিটার নীচ প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। শুক্রবার এ পয়েন্টে পানি ১১ সেন্টিমিটার বেড়েছে।

 

সিরাজগঞ্জ পাউবো সূত্র জানায়, গত ১ জুলাই থেকে যমুনার পানি বাড়তে থাকে। ৪ জুলাই বিপৎসীমা অতিক্রম করে। এরপর পুরো দুই সপ্তাহ জেলার ৫টি উপজেলার ৩৫ টি ইউনিয়নের নিম্নাঞ্চলে বন্যা হয়। ১৬ জুলাই বিপৎসীমার নিচে নামে যমুনার পানি। এরপর কয়েক দফায় হ্রাস-বৃদ্ধির পর গত ৯ আগস্ট থেকে আবারও বাড়তে শুরু করেছে। ১৫ আগস্ট সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে মাত্র একে সেন্টিমিটার কমলেও ১৬ আগস্ট থেকে পুনরায় বাড়তে শুরু করে।

 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, যমুনার পানি বাড়ছে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্থিতিশীল হতে পারে। বন্যা হওয়ার কোন শঙ্কা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/