• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

দিনাজপুর বিরল উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই শহীদের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা মোজাহারুল ইসলাম

মোঃ মুসলিম হক বিরল(দিনাজপুর)প্রতিনিধি / ২৫০ Time View
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বিরল উপজেলার দুই শহীদের কবর জিয়ারত করেছেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলাম।

শুক্রবার (১৬ আগস্ট ২০২৪) বাদ জুমা শহীদদের গ্রামের বাড়ী বিরল উপজেলার মুন্সিপাড়া গ্রামের মোঃ আব্দুল কাফীর ছেলে শহীদ জিয়াউর রহমান ও পাকুড়া গ্রামের শহীদ এরশাদুল হক বাবু’র কবর জিয়ারত করেন মোজাহারুল ইসলাম।

এর আগে বিরল মডেল জামে মসজিদে জুমার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে বিগত আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপি নেতা মোজাহারুল ইসলাম।

এ সময় তাঁর সাথে বিরল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক ধর্মপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ কুরবান আলী, উপজেলা তাঁতীদলের আহবায়ক লুৎফর রহমান, ছাত্রদলের আহবায়ক সুমন রেজা, বিএনপি নেতা আব্দুল হাকিমসহ বিরল উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট, ২০২৪ ঢাকায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে বিরল উপজেলার মুন্সিপাড়া গ্রামের জিয়াউর রহমান ও পাকুড়া গ্রামের এরশাদুল হক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তারা দুইজন শাহাদাত বরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/