• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

কানাডায় অদক্ষ শ্রম বাজারে রয়েছে বাংলাদেশের সুযোগ

এবি অপু / ২৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

এবি অপু, বিশেষ প্রতিনিধি ও ব‍্যুরো চিফ, সিলেট।

কানাডার অদক্ষ শ্রম বাজারের একটা বিরাট অংশ পূরণ হয় বর্হিবিশ্বের শ্রমিকদের নিয়ে। বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের চেষ্টায় যার একটি বৃহৎ অংশ দখলে নিতে পারে বাংলাদেশের শ্রমিকরা।

কানাডা সরকারের তথ‍্য মতে, প্রতি বছর কানাডা মৌসুমী কৃষি কাজের জন‍্য বাইরের দেশ থেকে ৬০ হাজার শ্রমিক নিয়ে থাকে। এই বৃহৎ শ্রমবাজারের অধিকাংশ পূরণ করে ল‍্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ।
কানাডা অভিবাসন বিশেষজ্ঞ ও প্রবাসী জিয়া হাসান সামাজিক যোগাযোগ মাধ‍্যমে জানান, ‘কানাডার এই শ্রম বাজারে ভূমিকা রেখে বৈদেশিক মূদ‍্রা অর্জনে বাংলাদেশের একটি বিরাট সম্ভাবনা রয়েছে। আমাদের দেশের বিপুল সংখ্যক শ্রমিক মধ‍্যপ্রাচ‍্যের বিভিন্ন দেশে পাড়ি জমান জীবিকার জন‍্য। সরকার যদি বিষয়টি আমলে নিয়ে গুরুত্বের সাথে কাজ করেন তাহলে মধ‍্যপ্রাচ‍্যের পাশাপাশি কানাডায় সিজনাল কৃষি কাজের ভিসা নিয়ে আসতে পারেন আমাদের দেশের শ্রমিকরা।”
জিয়া হাসান বলেন, “অতীতে বাংলাদেশের কোন সরকার এই জায়গাটি নিয়ে কাজ করেননি অথবা ভাবেননি। বর্তমান এই অন্তবর্তীকালীন সরকার চাইলে এখানে কাজ করতে পারেন এবং বাংলাদেশী বিপুল সংখ‍্যক শ্রমিকের জন্যে ও দেশের জন‍্য নতুন সম্ভাবনা কাজে লাগাতে পারেন।”
তিনি আরও বলেন, ” এই বিষয়ে দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা হতে পারে এবং বাংলাদেশ সরকারকে শ্রমিকদের পক্ষে নিশ্চয়তা প্রদান করতে হবে যে, তারা তাদের সিজনাল কাজের মেয়াদ শেষে নিজ দেশে ফেরত আসবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/