• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নৌবাহিনী প্রধানের নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিদর্শন 

মোহাম্মদ দিদারুল ইসলাম , চট্টগ্রাম ব্যুরো প্রধান / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

 

১৪ আগস্ট ২০২৪ইং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে

বুধবার (১৪-০৮-২০২৪) নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি হাতিয়া উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বিভিন্ন প্রতিষ্ঠান ও থানাসমূহের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নৌবাহিনী, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন। দেশের বিদ্যমান সংকট উত্তরণে তিনি সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতামূলক অংশগ্রহণ কামনা করেন।

 

বৈষম্যহীন সমৃদ্ধ রাষ্ট্র গঠনে দেশের প্রত্যেকটি নাগরিককে নৈতিকতা ও রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে স্বীয় দায়িত্ব পালনের আহবান জানান নৌ প্রধান। তিনি বলেন, নৌবাহিনীর সহায়তা ও নিরাপত্তায় ইতোমধ্যে উপকূলীয় থানাসমূহে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। দেশের ট্রাফিক ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহবান জানান। সেই সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নৌ প্রধান কন্টিনজেন্টে কর্মরত নৌ সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন। দেশকে পুনরায় উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে যেকোন নাশকতামূলক ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে বাংলাদেশ নৌবাহিনী কাজ করে যাচ্ছে। নৌ প্রধান আশা করেন অতি দ্রুত চলমান পরিস্থিতির উত্তরণ ঘটবে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশ কর্তৃক সার্বিকভাবে দায়িত্ব গ্রহণের পর নৌ সদস্যরা ব্যারাকে প্রত্যাবর্তন করবে। উল্লেখ্য, দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় জেলাসমূহের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে জননিরাপত্তা, জান-মালের সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে অর্পিত দায়িত্ব পালন করে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/