• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

শেখ হাসিনার বিচারের দাবিতে নান্দাইলে বিএনপি অবস্থান কর্মসূচি 

মোশারফ হোসেন রিয়াদ  , নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি / ২৯৭ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচার দাবিতে নান্দাইলে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। বুধবার (১৪আগষ্ট) দুপুরে নান্দাইল নতুন বাজার কলেজ গেইটের সামনে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে অবস্থা নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরীর তত্বাবধানে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। এসময় বক্তব্য রাখেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য রফিকুজ্জামান ভূঁইয়া মনির,সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন দিলীপ,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান লিটন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বিল্লাল হোসেন,ছাত্রদলের আহবায়ক বাবুল আহমেদ অনিক সহ প্রমুখ।

 

 

বক্তারা দ্রুত ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবি জানায়। এর আগে নতুন বাজার এলাকায়  বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/