• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় বিএসটিআই কর্তৃক নজরদারি অভিযান পারিচালনা

খান মোঃ আতিকুর রহামন, স্টাফ রিপোর্টার / ১৬৭ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

আজ বুধবার সকালে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বিভিন্ন এলাকায় নজরদারি অভিযান পরিচালনা করে ময়মনসিংহ বিএসটিআই বিভাগীয় কার্যালয়। চলমান নজরদারি অভিযানে আল আমিন বেকারী, চেচুয়া বাজার, মুক্তাগাছা, ময়মনসিংহ-এ উৎপাদিত পণ্যের (কেক, পাউরুটি, বিস্কুট) পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। মেসার্স মুক্তাগাছা অটো রাইস মিল, কুড়িপাড়া, মুক্তাগাছা, ময়মনসিংহ-এ উৎপাদিত চাল পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় তাকেও সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। মেসার্স এম আর ফিলিং স্টেশন, ভাবকীর মোড়, মুক্তাগাছা, ময়মনসিংহ-এ ২ টি ডিসপেন্সিং ইউনিটের পরিমাপ যাচাই করা হয় এবং সঠিক পাওয়া যায়। মেসার্স মুক্তাগাছা ফিলিং স্টেশন, ঢলুয়ার বিল, মুক্তাগাছা, ময়মনসিংহ-এ ০২ টি ডিসপেন্সিং ইউনিটের পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায় কিন্তু সংশ্লিষ্ট কাগজপত্র হালনাগাদ না থাকায় হালনাগাদ রাখার পরামর্শ প্রদান করা হয়। গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার দোকান, ৭১, জগৎ কিশোর রোড, টান বাজার, মুক্তাগাছা, ময়মনসিংহ-এ অত্রাফিস হতে প্রদানকৃত পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদে লেবেল যথাযথ ব্যবহারের তদারকি করা হয়। একইসাথে ওজনযন্ত্র ভেরিফিকেশন সনদ হালনাগাদ রাখার পরামর্শ প্রদান করা হয়। মেসার্স সুরজিত সাহা, মহারাজা রোড, মুক্তাগাছা, ময়মনসিংহ-এ পরিমাপন যন্ত্রপাতি যাচাই করা হয় এবং ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

 

উক্ত অভিযানে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহের অফিস প্রধান জনাব মিঞা মোঃ আশরাফুল আলম, উপপরিচালক (মেট)-এর নেতৃত্ব জনাব মোঃ ছানোয়ার হোসেন সহকারী পরিচালক (মেট), জনাব খেলা রাণী কর, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই ময়মনসিংহের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/