• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ক্ষতিগ্রস্ত খুলনা বেতার পরিদর্শনে মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া মঙ্গলবার দুপুরে খুলনা বেতার কেন্দ্র পরিদর্শন করেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারী খুলনা বেতার কেন্দ্রে ঢুকে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। অগ্নিসংযোগের ফলে বেতার কেন্দ্রের অবকাঠামো, সম্প্রচারের সাথে যুক্ত যন্ত্রপাতিসহ সকল কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।

 

খুলনা বেতারের সম্মেলনকক্ষে বেতার ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মহাপরিচালক এক মতবিনিময় সভায় মিলিত হন। সভার প্রথমে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

 

সভায় আগামী তিন দিনের মধ্যে একটি বা দুইটি কক্ষ সংস্কার করে বা অন্য স্থান থেকে সম্প্রচার শুরু, ক্ষতিগ্রস্ত ভবনগুলো সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে খুলনা বেতারকে আগের স্থানে ফিয়ে আনার জন্য বিদ্যমান ভবনগুলো দীর্ঘমেয়াদে ব্যবহার উপযোগিতা পরীক্ষা করা, নতুন ভবন ও স্টুডিও নির্মাণ, নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের বেড়া দেয়া ও রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে নিদের্শনা দেন মহাপরিচালক।

 

এসময় আরো উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মোঃ ছালাহ উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) এ এস এম জাহীদ, প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মুনীর আহমদ, পরিচালক মোঃ বশির উদ্দিন, সিনিয়র প্রকৌশলী মোঃ শাহজাদা সেলিম, খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য্য, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাসহ বেতারের কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/