• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ছাতকে টানা এক সপ্তাহ পর কর্মে ফিরল ছাতক থানা পুলিশ

সেলিম মাহবুব , স্টাফ রিপোর্টার / ১৬৩ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

প্রায় এক সপ্তাহ কর্ম বিরতির পর স্বল্প পরিসরে আবারো নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে মাঠে নেমেছে ছাতক থানা পুলিশ। ৫ আগষ্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের পতনের খবর প্রচার হলে ওইদিন থেকে সারা দেশের ন্যায় ছাতক থানা এবং জাউয়াবাজার ও জাহিদপুর ফাঁড়ির পুলিশ তাদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দেয়। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে এখানে একদিকে চলে বিজয়ের উল্লাস এবং অন্যদিকে চলে ভাংচুর, লুটপাট ও অরাজকতা। এসব দেখে পুলিশের মধ্যেও বিরাজ করছিল এক অজানা আতংক। ওইদিন স্থানীয় লোকজন থানার প্রধান ফটক বন্ধ করে থানা গেটে পাহারা দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেখা গেছে। পরের দিন সারা দেশের ন্যায় বিভিন্ন দাবীতে এখানে কর্মরত পুলিশ সদস্যরাও কর্ম বিরতি পালন শুরু করেন। পুলিশের কর্ম বিরতি পালনের খবরে এখানের সাধারণ মানুষের মাঝে বিরাজ করে চুরি, ডাকাতি, ছিনতাই ও লুটপাট আতংক। দিনের বেলা যেমন-তেমন সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে-সাথেই অজানা আতংক বাড়তে থাকে সর্বত্র। পাড়ায়, মহল্লায় নিজ-নিজ উদ্যোগে পাহারা ব্যবস্হা করেন স্থানীয় লোকজন। তবে ছাতকে দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যদের টহলে অনেকটাই ভরসা রাখতে পেরছেন শহরের বসবাসরত লোকজন। টানা ৭ দিন পর রোববার রাত থেকে নিজ কর্মে ফিরলেন পুলিশ সদস্যরা। এতেই স্বস্থি ফিরে আসে আইন ভিরু সাধারণ মানুষের মধ্যে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, স্বল্প পরিসরে নয়, পুরোদমেই নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে কাজে যোগ দিয়েছে পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/