• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সারাদেশে সংখ‍্যালঘু নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ

এ বি অপু / ২৩৩ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

এ বি অপু, বিশেষ প্রতিনিধি ও ব‍্যুরো চিফ, সিলেট।

“বৈষম্য মুক্ত বাংলাদেশ, শান্তিতে বাঁচতে চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সনাতনী নাগরিক সমাজ।
রবিবার (১১ আগষ্ট), বিকেলে শহরের আরডি হল প্রাঙ্গনে দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগে প্রতিবাদে ‘হবিগঞ্জে সনাতনী ছাত্র সমাজ’ এর উদ‍্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এর পূর্বে বিভিন্ন উপজেলা ও গ্রামের সনাতনী নারী পুরুষ ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ব্যানার ফেস্টুন নিয়ে শহরের আরডি, টাউন হলের সামনে জড়ো হতে থাকে। সেখানে খন্ড খন্ড মিছিলে জড়ো হতে থাকা বিক্ষোভকারীর সংখ্যা কয়েক হাজারে দাঁড়ায়। ‘জাগো হিন্দু’ ‘আমার মাটি আমার মা বাংলাদেশ ছাড়বো না’ ‘আমার দেশ সবার দেশ বাংলাদেশ বাংলাদেশ’ ‘সনাতনীর উপর আক্রমন মানি না মানব না’ ইত্যাদি স্লোগানে পুরো শহর ছিল মুখরিত। এতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ হাজারো সাধারণ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেয়। পরে বিক্ষোভ মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে পৌর টাউন হলে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে সংগ্রামের মাধ‍্যমে স্বাধীন করেছে। স্বাধীনতার এত বছর পরও সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু হিসেবে বসবাস করতে হচ্ছে। সরকার পরিবর্তনের সাথে সাথেই বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট করা হচ্ছে। অনতিবিলম্বে এসব বন্ধ ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/