• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ছাতকে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা

Reporter Name / ৩০৬ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

সেলিম মাহবুবঃ
দেশ পুনর্গঠনের দ্বায়িত্ব কাঁধে নিলো শিক্ষার্থী ও তরুণ সমাজ। নতুন বাংলাদেশ হিসেবে গড়তে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। এখন সড়কে আইন শৃঙ্খলা ফেরাতে, পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ও রাষ্ট্রীয় সম্পদ এবং সংখ্যালঘুদের জানমাল রক্ষায় অতন্দ্র প্রহরীর কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা। এই কাজে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। বৃহস্পতিবার ছাতকে দিনভর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, বিডি ক্লিন ও স্কাউটস এর সদস্যরা কাজ করে। শিক্ষার্থীদের এমন কাজে খুশি সর্বস্তরের জনগণ, বৈষম্যহীন শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের অবদানকে প্রশংসা করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র ও জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। আর দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এ অবস্থায় দেশের সকল প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে জনগণ ও প্রশাসনের পাশে দাঁড়িয়েছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আজ সড়কের ট্রাফিক ব্যবস্থা ফিরিয়ে এনেছে, বাজার মনিটরিং করছে, দেশের নিরাপত্তা ও সংখ্যালঘুদের নিরাপত্তায় কাজ করছে। সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা ও ছাতক পৌরসভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা সরকার পতনের পর থেকে বিভিন্ন ইতিবাচক কাজ করে চলছে। সেই সকল কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উপজেলা ও থানা এবং ছাতক বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করে। এছাড়াও শিক্ষার্থীরা পৌর শহরের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করেছে। শিক্ষার্থীরা জানায় বৈষম্যহীন ও মেধা ভিত্তিক রাষ্ট্র গঠনে তারা এসব কাজ শুরু করছে। এক নতুন বাংলাদেশ উপহার দিতে চান তারা। এদিকে বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও আনসারের সদস্যরা সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছে। তাদের সাথে অংশ নেয় ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ছাতক টেকনিকেল স্কুল এন্ড কলেজের স্কাউট দল। এ সময় তারা সড়কে চলাচলকারী মিশুক রিক্সা, অটো সিএনজি ও মোটরসাইকেল সহ সকল ধরনের যানবাহন সুশৃংখলভাবে চলাচলের ব্যবস্থা করে। সড়কের বিভিন্ন পয়েন্টে তাদের কে কাজ করতে দেখা যায়। এছাড়াও বৃহস্পতিবার সকাল থেকে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলেনর ছাত্র/ছাত্রী, বিডি ক্লিন ও স্কাউট সদস্যরা ছাতক বাস স্ট্যান্ডে সড়কের আইন-শৃঙ্খলা ফেরাতে কাজ করে। এ সময় ছাতক-নোয়ারাই এবং গনেশপুর খেয়া পারাপারে ঘাটের লোকজনের সাথে কথা বলে শিক্ষার্থীদের ফ্রি যাতায়াতের ব্যবস্থা করে। এছাড়া বাস কাউন্টার ও বাসের হেলপার ড্রাইভার এর সাথে কথা বলে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেয়ার ব্যবস্থা করেন। ফলে এখন থেকে শিক্ষার্থীরা আইডি কার্ড প্রদর্শন করে বাসে হাফ ভাড়া ও ফ্রী নৌকাপার হতে পারবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/