• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছরের বঞ্চনার কথা তুলে ধরে উন্নয়নের প্রতিশ্রুতি মাসুদ সাঈদীর সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল

ছাতকে নিখোঁজের ৩ দিন পর চেলা নদী থেকে বালু শ্রমিকের লাশ উদ্ধার 

সেলিম মাহবুব , স্টাফ রিপোর্টার / ১৫৩ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

ছাতকে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজের ৩ দিন পর চেলা নদী থেকে ভাসমান অবস্থায় জলিল মিয়া (৩৫) নামের এক বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও এলাকায় চেলা নদী থেকে এ শ্রমিকের লাশ উদ্ধার করে তার পরিবারের লোকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, নৌকা-থেকে নৌকায় বালু লোডিংয়ের শ্রমিক হিসেবে কাজ করতো জলিল মিয়া। বরাবরের মতো ঘটনার দিনও একটি বাল্কহেড নৌকায় বালু লোডিংয়ের জন্য অন্য একটি নৌকা যোগে মঙ্গলবার দুপুরে সুরমা, চেলা ও পিয়াইন নদীর মিলন স্থল বা ৩ নদীর মোহনা নামে খ্যাত এলাকায় যায় জলিল মিয়া। এসময় অন্য একটি বাল্কহেড নৌকা পাশ দিয়ে অতিক্রম করে যাওয়ার সময় ধাক্কা লেগে নৌকার হাল ধরে থাকা জলিল মিয়ার মাথায় আঘাত লেগে সে পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। কিন্তু তার সহকর্মীরা সুর-চিৎকার করলেও তাকে উদ্ধারের চেষ্টা কেউ করেনি। বৃহস্পতিবার দুপুরে চেলা নদীর গোয়ালগাঁও এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্বজনরা। জলিল মিয়ার স্ত্রী হালিমা বেগম জানান, লাশ উদ্ধারের বিষয়টি ছাতক থানা পুলিশকে জানানো হয়েছে। তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবী করেছেন।##

 

সেলিম মাহবুব

স্টাফ রিপোর্টার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/