• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

রাণীশংকৈলে  হিন্দু সম্প্রদায় মানুষের বিক্ষোভ মিছিল 

সিরাজুল ইসলাম , স্টাফ রিপোর্টার / ১৯২ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

রাণীশংকৈলে  হিন্দু সম্প্রদায় মানুষের বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে উপজেলায় বিক্ষোভ প্রদশর্ন করে ছাত্রসহ বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নাগরিক।গত ৫ আগষ্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ি-ঘর মন্দির, ভাঙচুর অগ্নিসংযোগ চালায় আন্দোলন কারীরা। লুটপাটের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। হিন্দুদের উপর নিপীড়ন বন্দের দ্রুত ব্যবস্থা না নিলে নাগরিক আন্দোলন কর্মসূচির ঘোষণার হুশিয়ারী দিয়েছেন বিক্ষোভকারীরা।

১০ই আগস্ট শনিবার পৌর শহরের ডিগ্রি কলেজ মাঠে একসাথে জমায়েত হয় প্রায় ৮-১০ হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ। পরে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিভিন্ন ব্যানার ফ্যাস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে রানীশংকেল ডিগ্রি কলেজ মাঠে শহীদ মিনারে উপস্থিত বক্তব্য দেন, উপজেলা নিবার্হী কমকর্তা রাকিবুল হাসান, সহকারী পুলিশ সুপার সার্কেল ফারুক হোসেন, ক্যাপ্টেন মুহতাশিন, হিন্দু- বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবি কান্ত দেব,
এ সময় আন্দোলন রতরা বলেন, ‘প্রতিটি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যেভাবে অত্যাচার-নিপীড়নসহ মন্দির ভাঙচুর করা হয়, এটার প্রতিবাদ জানানোর জন্যই আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি। ’ বিভিন্ন স্থানে মন্দির, প্রতীমা, হিন্দুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ করেন তারা এবং সেই সাথে দ্রুত ঘর বাড়ি মন্দির ভাংচুর, অগ্নিসংযোগ কারীদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্হা গ্রহণের তাগিদ দেন সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/