• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার অভিযান চলছে ঈশ্বরদীতে 

মোঃ কাদের হাসান , পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি  / ২৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

“শহর আমাদের, দায়িত্ব আমাদের”

“আমাদের ঈশ্বরদী,আমাদের অহংকার”

এই স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় ঈশ্বরদীতে চলছে

শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার অভিযান।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে কয়েক দিন ধরে

ঈশ্বরদী শহরে দফায় দফায় মিছিল, ইট-পাটকেল নিক্ষেপ, ভাংচুরের ঘটনা ঘটে। এতে রাস্তায় পড়ে থাকা ইটের টুকরো, পাথর, পুড়া কাঠ-টায়ারের ছাই ছাড়াও পলিথিন, প্লাষ্টিকের বোতলসহ ময়লা-আবর্জনা পরিস্কার করছেন শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (৮ আগস্ট) সরজমিনে গিয়ে দেখা যায়

শিক্ষার্থীদের উদ্যোগে ঈশ্বরদী পৌর শহরের প্রধান সড়ক আলহাজ মোড় থেকে রেলগেট, স্টেশন রোড, কলেজ রোড পরিস্কার-পরিচ্ছন্ন কাজ চলছে।

 

এছাড়া স্টেশন রোড, রেলগেট ও শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রনে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের।

 

গতকাল বুধবার (৭ আগষ্ট) শুরু হওয়া এই পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে প্রায় ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

জানা গেছে গতকাল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পর্যন্ত টানা কাজ করে শহরের প্রায় ৪ কিলোমিটার সড়ক পরিস্কার করেন।

 

সড়ক পরিস্কার কাজে নিযুক্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাদমান সাকিব আনাম বলেন, দেশতো আমাদের, পরিস্কার রাখার দায়িত্বও আমাদের। নতুন প্রজন্মকে দেশ পরিস্কারসহ সকল জঞ্জাল অপসারণের দায়িত্ব নিতে হবে।

 

সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী সঞ্চয় চৌধুরি বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা ঈশ্বরদী শহরের সড়ক পরিস্কারের উদ্যোগ নিয়েছি। আমাদের এই কার্যক্রম গতকাল থেকে চলমান রয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সকাল থেকে কর্মসূচি ছিল। সন্ধ্যায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি রয়েছে। আলহাজ্ব মোড় থেকে এই কর্মসূচি শুরু হবে।

 

পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী সাদিয়া জানান, আমরা ঈশ্বরদী শহরটিকে পরিস্কার করছি। এখন থেকে সবাইকে সচেতন হতে হবে। শুধুমাত্র শিক্ষার্থীরা পরিস্কারের কাজ করলেই হবে না পাশাপাশি সকল মানুষকে সচেতন হতে হবে এবং নিদিষ্ট জায়গায় ময়লা ফেলতে হবে। যেখানে যেখানে ময়লা-আবর্জনা ফেলা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/