• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিয়ানীবাজার থানাসহ বিভিন্ন স্থাপনায় আগুন,পুলিশের গুলিতে নিহত-৩

ইকবাল হোসেন রিংকু , বিশেষ প্রতিনিধি / ৩৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

সিলেটের বিয়ানীবাজারে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে উচ্ছ্বসিত জনতা রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করে মিছিল করেছেন।

সোমবার ৫ আগষ্ট বেলা ৩টার দিকে যখন বিভিন্ন গণমাধ্যমে খবর আসে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন, তখনই বিয়ানীবাজার পৌর শহরে নেমে আসেন বিভিন্ন বয়সী হাজার হাজারও মানুষ। এ সময় তারা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দেন।এ ছাড়া বিক্ষুব্ধ জনতা বিয়ানীবাজার থানা, মুক্তিযোদ্ধা সংসদ ভবন, বঙ্গবন্ধু ম্যুরাল, নেতার ব্যাক্তিগত কার্যালয় ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।বিয়ানীবাজার থানা পুলিশের কয়েকটি রাষ্ট্রীয় গাড়ী ও স্থাপনা পুড়িয়ে ছাই করে ফেলা হয়। পুলিশের আত্মসমর্পণের পরও দূর্বৃত্তরা তাদের ঘরে আক্রমণ চালায়। বিক্ষুব্ধ হয়ে পুলিশ একপর্যায়ে গুলি চালালে ৩ জনের মৃত্যু ও ৭জন আশংকাজনক খবর পাওয়া গেছে
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, এখন পর্যন্ত হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনী কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/