• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধ খুন হয়েছেন একজন

সেলিম মাহবুব , স্টাফ রিপোর্টার / ১৯১ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

কোম্পানীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রাজ্জাক (৫৮) নামের একব্যাক্তি খুন হয়েছেন।শুক্রবার সকালে উপজেলার ইসলামপুর (পুর্ব) ইউনিয়নের মেঘারগাঁও গ্রামে এই খুনের ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক উত্তর রাজনগর গ্রামের মৃত সফর মিয়ার পুত্র। এলাকাবাসী সুত্রে জানাগেছে, আব্দুর রাজ্জাক ও একই গ্রামের আপ্তাব উদ্দিন এবং ইমাম উদ্দিনের মধ্যে দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। আজ শুক্রবার সকালে উক্ত বিরোধপূর্ণ জমিতে আপ্তাব উদ্দিন পক্ষের লোকজন হালচাষ করতে যান। এসময় আব্দুর রাজ্জাক, ভাই তাজুল মিয়া ও ছেলে সিরাজুল ইসলাম জমিতে হাল চাষে বাধা দিলে প্রতিপক্ষরা তাদের উপর হামলা চালায়। প্রতিপক্ষের মারপিঠে ৩ জনই আহত হয়েছেন। ধারলো অস্ত্রের আঘাতে গুরুতর আহত আব্দুর রাজ্জাককে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। অন্য আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া বলেন,বিরোধকৃত জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা রয়েছে। উভয় পক্ষকে নিয়ে তিনি একাধিকবার সালিশ বৈঠক করেছেন। তাদেরকে শান্তিপূর্ণভাবে বিরোধ মিমাংসার আশ্বাসও দিয়েছিলেন। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদিউজ্জামান জানান, সংঘর্ষে আব্দুর রাজ্জাক নামের একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় এ পর্যন্ত কোন মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/