• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভোলায় মাছ ধরার ট্রলার ডুবে আট জেলে নিখোঁজ

মুহাম্মদ আরিফ ,স্টাফ রিপোর্টার  / ২১৭ Time View
Update : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

ভোলায় সাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে লঘুচাপের প্রভাবে সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ৫ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ৮ জেলের এখনো সন্ধান পাওয়া যায়নি।

 

শুক্রবার (২ আগস্ট) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউ‌নিয়নের শিবচর নামক এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন, মোঃ নুর আলম (৩০),মোঃ কবির (৩২), মোঃ শাহে আলম মোল্লা(৫০), মোঃ ছাদেক মাল (৬০), মোঃ বেল্লাল (৫০), মোঃ সবুজ (৪০), মোঃহোসেন মাঝি( ৫০), মোঃ জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫)। তাদের সবার বা‌ড়ি ভোলার চরফ্যাশন উপ‌জেলার আহম্মেদপুর ইউ‌নিয়নে।

 

বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন উপ‌জেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, শুক্রবার সকালে আহম্মেদপুর ইউ‌নিয়নের সুকনার খাল এলাকার মো. রুবেল চৌ‌কিদারের ট্রলার নিয়ে দুলাল মা‌ঝির নেতৃত্বে ১৩ জেলে ঢালচর ইউ‌নিয়‌নের শিবচর এলাকার মেঘনা নদীতে মাছ ধরতে যান। রাতের দিকে ট্রলারটি ডুবে যায়। পরে জেলেদের ডাক‌ চিৎকা‌রে ৫ জন জী‌বিত উদ্ধার হলেও ৮ জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

 

কোস্ট গার্ডের দক্ষিণ জোনের একটি টিম নিখোঁজতের উদ্ধার কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/