• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পিরোজপুরে নিজ ঘরে হাত- পা বাঁধা কৃষকের মরদেহ উদ্ধার

মোঃ শামীম হোসাইন / ১৫১ Time View
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রাম থেকে তপন কুমার হালদার (৫৫) নামে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পিরোজপুর সদর থানা পুলিশ তার বাড়ির একটি ঘর থেকে মরদেহ উদ্ধার করে। তপন কাথুলিয়া গ্রামের সতীন্দ্রনাথ হালদারের ছেলে।

দূর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জল হাওলাদার জানান, তপনের স্ত্রী বেড়াতে বরিশাল গিয়েছিলেন। তিনি একাই বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার অনেক বেলা পর্যন্ত তার কোনো খবর না পেয়ে প্রতিবেশীরা ঘরে খোঁজ করতে যান। এ সময় ঘরের মধ্যে হাত-পা বাধা অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে থানায় যায়।

পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘর থেকে মূল্যবান কোনো কিছু নেওয়ার ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার কেশপুর হাসপাতালে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/