• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেছে নৌবাহিনী

মোহাম্মদ দিদারুল ইসলাম , চট্টগ্রাম ব্যুরো প্রধান  / ৩৬২ Time View
Update : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক জীবন-যাত্রা ব্যাহত হচ্ছে। এ সকল মানুষের কষ্ট ও দুর্দশা লাঘবে বাংলাদেশ নৌবাহিনী তাদের পাশে দাঁড়িয়েছে। হাসি ফুটিয়েছে কয়েক হাজার অসহায় মানুষের মাঝে।

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে গত ২৭ জুলাই ২০২৪ থেকে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের তত্ত্বাবধানে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় প্রতিদিন কয়েক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। ভাগ্য বিড়ম্বিত অসহায় মানুষের মাঝে সরবরাহ করা হচ্ছে চাল, ডাল, আটা, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। সমাজের সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায়, গরিব ও দুঃস্থ জনগোষ্ঠীর দুর্ভোগ প্রশমনের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। দেশের দুর্যোগ-দুর্বিপাকসহ যেকোন পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী মানুষের কল্যাণে রয়েছে নিবেদিত।

 

এবারও প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে নৌবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রম মানবিকতার এক অনবদ্য নজির স্থাপন করেছে। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হাতে পাওয়ায় সমাজের গরিব ও দুঃস্থ জনগোষ্ঠীর মাঝে স্বস্তিরতা সঞ্চার করেছে। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে নৌবাহিনী দৃঢ় প্রত্যয়ে নিয়োজিত রয়েছে। দেশের যে কোন ক্রান্তিলগ্নে তারা মানুষের কল্যাণে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/