• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুহাট কালাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত

মোঃ মিশিকুল মন্ডল , স্টাফ রিপোর্টার / ২১৭ Time View
Update : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মাট বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে র‍্যালী, পোণা অবমুক্তকরণ আলোচনা সভা, ও পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে জয়পুরহাটের কালাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

 

জয়পুরহাটের কালাই উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মিনফুজুর রহমান মিলন উপজেলা চেয়ারম্যান কালাই, তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ আমাদের দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও সংরক্ষণে গুরুত্ব বহন করে। মৎস্য খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং এটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বড় ভূমিকা পালন করছে।

 

তিনি আরও বলেন, আমাদের এই খাতে আরও উন্নতি সাধনের জন্য প্রযুক্তির ব্যবহারে জোর দিতে হবে এবং ছোট মৎস্যজীবীদের জন্য প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেশের মৎস্য উৎপাদন বাড়াতে পারব এবং বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হব।

 

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইফতেখার রহমান উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) উপস্থিত ছিলেন মৎস্য অফিসার মোছা: তৌহিদা মোহতামিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ,ভাইস চেয়ারম্যান মোস্তফা, মহিলা ভাইস চেয়ারম্যান মিস মেরি, এবং বাবু মুনিশ চৌধুরী এবং এলাকার সাধারণ জনগণ। তারা সবাই মৎস্য খাতে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নের আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/