• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ছারছীনা দরবার শরীফের পীর সাহেব জানাজার নামাজ কাল

শামীম হোসেন রিগান , স্টাফ রিপোর্টার / ২৪৪ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

উপমহাদেশের অন্যতম ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান পিরোজপুরের ছারছীনা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টা ১১ মিনিটে তিনি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গভীর রাতে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর পিরোজপুরের ছারছীনাসহ সারা দেশে ইসলাম প্রিয় লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মরহুম পীর সাহেব শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ছারছীনা দরবার শরীফ ও উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ছারছীনা দারুসুন্নাত আলিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ নেছারউদ্দিন (রহ.) এর দৌহিত্র। বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিনের প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লি মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ সারা বাংলাদেশে দুই হাজার দ্বিনি মাদরাসাসহ অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে অসুস্থজনিক কারণে তিনি রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে পরে সেখান থেকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ গ্রীন রোডস্থ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন অফসারী জানান, আজ রাতে মরদেহ ছারছীনা শরীফে নিয়ে আসা হবে। মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় ছারছীনা দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

মরহুম পীরের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর বড় সাহেবজাদা মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/