• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ভোলায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে “উই আর ওয়ান ফাউন্ডেশন”র ত্রাণ বিতরণ

Reporter Name / ২৪৮ Time View
Update : বুধবার, ৫ জুন, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহন মঙ্গল শিকদার বেরিবাঁধ, বোরহানউদ্দিন ইউএনও কার্যালয় ও দৌলতখান উপজেলার বেরিবাঁধে উই আর ওয়ান ফাউন্ডেশন ও সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
দৌলতখান উপজেলার ভবানীপুর বেড়িবাঁধ এলাকায় উই আর ওয়ান ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ রাজে’র সভাপতিত্বে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৪০ টি অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী(ইউএনও) অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান,
উই আর ওয়ান ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারী মোঃ মোশাররফ হোসাইন রাজু, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ইশতিয়াক মু. আল আমিন, উই আর ওয়ান ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল বিন হুসাইন, সদস্য আবুল কাশেম,কোষাধ্যক্ষ মোঃ সানোয়ার হোসেন। এছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, বিডিএফ এর জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হোসাইন, দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি নাজিউর রহমান মঞ্জু, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি সাইদুল ইসলাম পলাশ, দৈনিক আজকের ভোলা প্রতিনিধি মোহাম্মদ আওলাদ হোসাইন উপস্থিত ছিলেন।
ইউএনও পাঠান মোঃ সাইদুজ্জামান তার বক্তব্যে বলেন ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও ও সামাজিক সংস্থা ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসছেন। আজকে যারা ক্ষতিগ্রস্ত আপনাদের দুঃখে অংশীদার হওয়ার জন্য উই আর ওয়ান ফাউন্ডেশন নগদ অর্থ সহায়তা প্রদান করার জন্য ঢাকা থেকে এসেছেন।আমি “উই আর ওয়ান ফাউন্ডেশন” সংস্থার সকল সদস্যদের কে আন্তরিকভাবে অভিনন্দন ও দোয়া করছি। এবং আশা করছি তারা ভবিষ্যতে মানবতার কল্যাণে যে কোন বিপদে-আপদে এমনিভাবে অসহায় ক্ষতিগ্ৰস্ত মানুষের পাশে দাঁড়াবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/