নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহন মঙ্গল শিকদার বেরিবাঁধ, বোরহানউদ্দিন ইউএনও কার্যালয় ও দৌলতখান উপজেলার বেরিবাঁধে উই আর ওয়ান ফাউন্ডেশন ও সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
দৌলতখান উপজেলার ভবানীপুর বেড়িবাঁধ এলাকায় উই আর ওয়ান ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ রাজে'র সভাপতিত্বে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৪০ টি অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী(ইউএনও) অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান,
উই আর ওয়ান ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারী মোঃ মোশাররফ হোসাইন রাজু, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ইশতিয়াক মু. আল আমিন, উই আর ওয়ান ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল বিন হুসাইন, সদস্য আবুল কাশেম,কোষাধ্যক্ষ মোঃ সানোয়ার হোসেন। এছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, বিডিএফ এর জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হোসাইন, দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি নাজিউর রহমান মঞ্জু, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি সাইদুল ইসলাম পলাশ, দৈনিক আজকের ভোলা প্রতিনিধি মোহাম্মদ আওলাদ হোসাইন উপস্থিত ছিলেন।
ইউএনও পাঠান মোঃ সাইদুজ্জামান তার বক্তব্যে বলেন ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও ও সামাজিক সংস্থা ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসছেন। আজকে যারা ক্ষতিগ্রস্ত আপনাদের দুঃখে অংশীদার হওয়ার জন্য উই আর ওয়ান ফাউন্ডেশন নগদ অর্থ সহায়তা প্রদান করার জন্য ঢাকা থেকে এসেছেন।আমি "উই আর ওয়ান ফাউন্ডেশন" সংস্থার সকল সদস্যদের কে আন্তরিকভাবে অভিনন্দন ও দোয়া করছি। এবং আশা করছি তারা ভবিষ্যতে মানবতার কল্যাণে যে কোন বিপদে-আপদে এমনিভাবে অসহায় ক্ষতিগ্ৰস্ত মানুষের পাশে দাঁড়াবেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.