• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অনিশ্চিত কোহলি

Reporter Name / ২১৩ Time View
Update : রবিবার, ২৬ মে, ২০২৪

স্পোর্টস ডেস্ক : পহেলা জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ঐ ম্যাচে ভারতের হয়ে মাঠে নামার সম্ভাবনা নেই দলের সেরা তারকা বিরাট কোহলির। বিশ্রামের জন্য ছুটি বাড়িয়ে নিয়েছেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আগামী ৩০ মে ভারত ছাড়ার কথা রয়েছে কোহলির। এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা।

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফে এলিমিনেটর থেকে বিদায় নেয় কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এরপরই ভারতের প্রথম ব্যাচের সাথে বিশ^কাপের জন্য যুক্তরাষ্ট্রে উড়ে যাবার কথা ছিলো কোহলির।
কিন্তু আইপিএল থেকে ছিটকে যাবার পর ছুটি নিয়েছেন কোহলি। দলের সাথে দেরিতে যোগ দেওয়ার কথাও বিসিসিআইকে জানিয়েছেন তিনি। ৩০ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন কোহলি।
বিসিসিআই এক কর্মকর্তা বলেন, ‘কোহলি বোর্ডকে বলেছে, দেরিতে দলে যোগ দিবে। ৩০ মে ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে। তার অনুরোধ মেনে নিয়েছে বিসিসিআই।’
বিশ্বকাপে অংশ নিতে ধাপে ধাপে যুক্তরাষ্ট্র যাবে ভারত দল। গতকাল প্রথম ধাপে ভারতের বেশ কিছু খেলোয়াড় রওনা দিয়েছে। ঐ ব্যাচে কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও অধিনায়ক রোহিত শর্মার সাথে আরও কয়েকজন ক্রিকেটার ছিলেন।
চলতি আইপিএলে ব্য্যট হাতে সেরা ফর্মে ছিলেন কোহলি। টুর্নামেন্টে ১৫ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ৭৪১ রান করেছেন তিনি।
বিশ্বকাপের আগে মাত্র একটি প্রস্তুতিমূলক ম্যাচই খেলবে ভারত। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে কানাডা, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। ৫ জুন নিউ ইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জয়ের মিশন শুরু করবে ভারত। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ^কাপে শিরোপা জিতেছিলো মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/