• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত দৈনিক ভোরের চেতনার ২৮ বছরে পদার্পণ, বার্তা ও বাণিজ্য কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিডরের ১৯ বছরেও সংস্কার হয়নি অনেক বেড়িবাঁধ, আতঙ্কে পিরোজপুরের নদীপাড়ের লক্ষাধিক মানুষ বিরলে আলোচিত মাদ্রাসা ছাত্র হত্যাকান্ডের ঘটনায় অপর এক ছাত্রসহ শিক্ষককে আদালতে সোপর্দ সিরাজদীখানে কিশোরী ধর্ষণ মামলা: ২৪ ঘণ্টার মধ্যেই আসামি আনোয়ার মাঝি গ্রেপ্তার বিরলে শুভ প্রবারণা পূর্ণিমা ও সংঘ দান অনুষ্ঠিত ঝিনাইদহের গান্না ইউনিয়নে ৩ শত অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ৫ কেজি আটা বিতরণ করলেন ইতালি প্রবাসী আরিফ কলারোয়ায় ইউএনও আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান বিরলে শতাধিক মসজিদ ও এতিমখানায় এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের কার্পেট বিতরণ

সিরাজদীখানে কিশোরী ধর্ষণ মামলা: ২৪ ঘণ্টার মধ্যেই আসামি আনোয়ার মাঝি গ্রেপ্তার

গোলাম মোস্তফা, সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: / ৪৮ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোলাম মোস্তফা, সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পোশাক কারখানার মালিক আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ঢাকার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।

জানা যায়, গত ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকার ‘ইন্ডিয়ান টেক্সটাইল’ পোশাক কারখানার মালিকের অফিসকক্ষে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী বলে অভিযোগ করেন তার মা। পরে কিশোরীকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা গত শুক্রবার সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে। মামলার পরপরই অভিযুক্ত আনোয়ার মাঝিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

এদিকে, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সিরাজদীখান থানার ওসি মো আলাউদ্দিন গ্রেপ্ততারের বিষয়টি নিশ্চিত করে বলেন , মামলার প্রধান আসামি আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/