গোলাম মোস্তফা, সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পোশাক কারখানার মালিক আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ঢাকার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।
জানা যায়, গত ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকার ‘ইন্ডিয়ান টেক্সটাইল’ পোশাক কারখানার মালিকের অফিসকক্ষে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী বলে অভিযোগ করেন তার মা। পরে কিশোরীকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা গত শুক্রবার সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে। মামলার পরপরই অভিযুক্ত আনোয়ার মাঝিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
এদিকে, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সিরাজদীখান থানার ওসি মো আলাউদ্দিন গ্রেপ্ততারের বিষয়টি নিশ্চিত করে বলেন , মামলার প্রধান আসামি আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.