• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে মানব কল্যাণ সংঘের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিরলে মোজাম্মেল হোসেন চৌধুরী ও মাসুদ হাসান চৌধুরী স্মৃতি কাবাডি টুনার্মেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রীসেবার বেহাল দশা স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা বিরল উপজেলা প্রশাসনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত কলারোয়ায় আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড কয়েক ঘন্টার পরিচয় যুবক-যুবতীর, এক জেলা থেকে আরেক জেলায় চা খেতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত দুদকের মামলা থাকলেও থামেনি বদলি- আলোচনা সমালোচনায় রাণীশংকৈলবাসী

বিরলে মোজাম্মেল হোসেন চৌধুরী ও মাসুদ হাসান চৌধুরী স্মৃতি কাবাডি টুনার্মেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

মুসলিম হক বিরল, (দিনাজপুর) / ৩ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মুসলিম হক বিরল, (দিনাজপুর) শুক্রবার (১৩ই নভেম্বর ২০২৬) বিরলের ধামইর ইউনিয়নের বাজনাহার উত্তরণ ক্লাব ও পাঠাগার এর আয়োজনে মোজোম্মেল হোসেন চৌধুরী ও মাসুদ হাসান চৌধুরী স্মৃতি কাবাডি টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা বিএনপি সভাপতি মোঃ বাবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, পৌরবিএনপির সহসভাপতি আসাদুল হক হীরা, সমাজসেবক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মামুন হোসেন চৌধুরী, মনোয়ার হোসেন চৌধুরী মুন্না, মাখদুম হোসেন চৌধুরী, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রোস্তম আলী, মোমিনুর ইসলাম, সদস্য তরিকুল ইসলাম প্রমূখ। বাজনাহার উত্তরণ ক্লাব ও পাঠাগার এর সভাপতি ও বিরল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী সভাপতিত্ব করেন।
স্বাগতিক বাজনাহার উত্তরণ ক্লাব ও পাঠাগারকে ৩৩-৩৪ পয়েন্ট এর ব্যাবধানে পার্বতীপুর পশ্চিম হোসেনপুর একাডেমি পরাজিত করে জয়লাভ করে।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, আমরা যুবসমাজের জন্য আগামীতে আরো খেলার আয়োজন করবো। যুবসমাজ খেলাধূলায় মগ্ন থাকলে খারাপ কাজগুলো হতে বিরত থাকতে পারবে। খেলাধূলা শরীর ও মন সতেজ রাখে। আমাদের সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে। খেলাধূলায় পারে আমাদের মাদক থেকে দূরে রাখতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/