• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময় রেমিটেন্স যোদ্ধারা প্রতি সেক্টরে হয়রানির শিকার হচ্ছে – মনিরুল হক চৌধুরী দেবিদ্বারে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এম. এ. রাজ্জাক বিএসসি স্মৃতি ফাউন্ডেশনের কমিটি গঠন-সভাপতি সেলিম মাহমুদ, সম্পাদক রাজু আহমেদ,কোষাধ্যক্ষ,মানিক আল মামুন, সাংগঠনিক মোর্শেদ খান কলারোয়ায় অসহায় অবস্থায় থাকায় পাশে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১ ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত কর্মসূচি শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নাগরিকরা সচেতন হলেই প্রায় অর্ধেক এডিস মশার লার্ভা শুরুতেই ধ্বংস করা সম্ভব: ডিএসসিসি জরিপের তথ্য

দেবিদ্বারে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ): / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ): কুমিল্লার দেবিদ্বারে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ১০০ পিস ইয়াবাসহ কাজী এনামুল হাসান (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় রাসেল নামে আরও এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াবগঞ্জ এলাকার কাজী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক এনামুল ওই এলাকার আবদুস ছালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় এনামুলের কথাবার্তায় সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে পরিহিত প্যান্টের বাম পকেটে থাকা একটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়।
এসআই তানভীর হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল স্বীকার করেন, ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের রাসেল নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছিলেন। পরে বিক্রির উদ্দেশ্যে সেগুলো নিজের কাছে রেখেছিলেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আটক এনামুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলা রয়েছে। পলাতক রাসেলের বিরুদ্ধেও ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আটক এনামুল ও পলাতক রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় দেবিদ্বার থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শুক্রবার সকালে এনামুলকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/