• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১ ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত কর্মসূচি শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নাগরিকরা সচেতন হলেই প্রায় অর্ধেক এডিস মশার লার্ভা শুরুতেই ধ্বংস করা সম্ভব: ডিএসসিসি জরিপের তথ্য চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে — প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপির প্রতিনিধি দল বিরলে ভূমি অধিকার, কৃষি-ভূমি সংস্কার ও জলবায়ু সহনশীল বিষয়ক জনসমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি দিয়ে পদ বাগিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে বিরলে বীর মুক্তিযোদ্ধা ছলেমান আলী’কে গার্ড অব অনার প্রদান জানাযা ও দাফন সম্পন্ন

শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার : / ২৮ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিশু শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আনন্দে মেতে উঠে তিনি নিজেই শ্রেণিকক্ষে পাঠদান করেন। এ সময় শিক্ষার্থীরাও মন্ত্রীর সঙ্গে আনন্দঘন পরিবেশে পাঠদান কার্যক্রমে অংশ নেয়। মন্ত্রীর এমন ব্যতিক্রমী উদ্যোগে বিদ্যালয়জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
বুধবার সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় অবস্থিত আলহাজ্ব এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এ দৃশ্যের অবতারণা হয়। প্রতিমন্ত্রী বিদ্যালয়টিতে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। এ সময় তিনি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন। শিশুদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের মেধা, আগ্রহ ও শেখার পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন। পাশাপাশি বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। মা সমাবেশের সদস্য, বুক অধিনায়ক ও লিটল এগ্রিকালচার কার্যক্রমের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
এ ছাড়া বিদ্যালয়ের বাগান ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহিত করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী।
পরে দুপুরে তিনি উপজেলার জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদসহ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/