• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ মাদকবিরোধী অভিযানে দায়িত্ব পালনের জেরে ষড়যন্ত্রের শিকার হওয়ার অভিযোগ এসআই মেহেদীর জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে-মীর শাহে আলম মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় শচীন দেব বর্মনের স্মরণে ইউসুফ স্কুল থেকে শচীন মেলা পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি কলারোয়ায় কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৪৭৫ শিক্ষার্থী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে স্বপরিবারে সাক্ষাৎ করলেন এমপি সৈয়দ মোঃ ফয়সল ঝিনাইদহের গান্নায় অসহায় নারীর পাশে মানব কল্যাণ সংঘ, উপহার দিল ছাগল দেবিদ্বারে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, পুড়ল ৩ বসতঘর মালখানগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী তসলিম উদ্দিন শেখের গণসংযোগ

মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ৩৬ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুরে ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গড়ে উঠতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের এই সাফল্য ধরে রেখে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল মিয়া।

মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শাহাবুদ্দিন, সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ডা. তাফাজ্জুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, ইউনিভার্সেল কলেজের অধ্যক্ষ কুদরত এলাহী পুনম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভাপতি শফিকুল বারী আওয়াল দৈনিক সিলেটের ডাক-এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, আফরোজা খাতুন,মাধবপুর যুবদল সাধারণ সম্পাদক সম্পাদক কবির খান চৌধুরী, মোহাম্মদ মুসা মিয়া এবং সিনিয়র সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, শিক্ষার্থী আদৃতা দেব চৌধুরী, মিন্টন সূত্রধর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/