• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ মাদকবিরোধী অভিযানে দায়িত্ব পালনের জেরে ষড়যন্ত্রের শিকার হওয়ার অভিযোগ এসআই মেহেদীর জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে-মীর শাহে আলম মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় শচীন দেব বর্মনের স্মরণে ইউসুফ স্কুল থেকে শচীন মেলা পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি কলারোয়ায় কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৪৭৫ শিক্ষার্থী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে স্বপরিবারে সাক্ষাৎ করলেন এমপি সৈয়দ মোঃ ফয়সল ঝিনাইদহের গান্নায় অসহায় নারীর পাশে মানব কল্যাণ সংঘ, উপহার দিল ছাগল দেবিদ্বারে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, পুড়ল ৩ বসতঘর মালখানগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী তসলিম উদ্দিন শেখের গণসংযোগ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে স্বপরিবারে সাক্ষাৎ করলেন এমপি সৈয়দ মোঃ ফয়সল

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ৩৪ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিশেষ আমন্ত্রণে বঙ্গভবনে স্বপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনে যান তিনি। সাক্ষাৎকালে সংসদ সদস্য ও তাঁর পরিবারের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় হবিগঞ্জ জেলা, বিশেষ করে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন এমপি ফয়সল। সাক্ষাতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী, জ্যেষ্ঠ ছেলে ও সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং তাঁর সহধর্মিণী। এ ছাড়া উপস্থিত ছিলেন কনিষ্ঠ ছেলে ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ এবং তাঁর সহধর্মিণী। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি হবিগঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণে বঙ্গভবনে আয়োজিত নৈশভোজে অংশ নেন সংসদ সদস্য ও তাঁর পরিবারের সদস্যরা। এ বিষয়ে মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, সংসদ সদস্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে মাধবপুর ও চুনারুঘাটের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরায় নির্বাচনী এলাকার মানুষ খুশি হয়েছেন। এমপি সৈয়দ মোঃ ফয়সল এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, পর্যটন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিসহ সার্বিক উন্নয়নে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর প্রত্যাশা, সংসদ সদস্যের এ উদ্যোগের মাধ্যমে মাধবপুর ও চুনারুঘাটের দীর্ঘদিনের সমস্যাগুলো জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গ্রামীণ সড়ক যোগাযোগের উন্নয়ন, চা-বাগান ও সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান পরিবর্তন এবং স্থানীয় পর্যায়ে শিল্পকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/