মোঃ কামরুল হাসান লিটন, স্টাফ রিপোর্টার, (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মাস্টারপাড়া এলাকায় পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জীব চৌহান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে মাস্টারপাড়া এলাকার ঝিনুক মৎস্য হ্যাচারী পূজামণ্ডপে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমা বিসর্জনের জন্য মণ্ডপ থেকে প্রতিমা বের করার সময় পূজামণ্ডপের আলোকসজ্জায় ব্যবহৃত বিদ্যুতের লিকেজ তারে সঞ্জীব চৌহানের হাত লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে তাঁকে দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রতিমা বিসর্জনের আনন্দঘন মুহূর্তে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
https://slotbet.online/