• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক পুজমান্ডপের সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষে বিজিবি মোতায়েন দেবিদ্বারে বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে যুবদল নেতা কায়সারের সংবাদ সম্মেলন বিরলের কমলপুর জনসংগঠন ঘোষণা ও চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত চীনে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম মাধবপুরে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ পলিথিন বিক্রি, দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা নবদিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালশিতে বস্তি স্কুলের শিশুদের নিয়ে উই অ্যাক্ট ফর কিডস ফাউন্ডেশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ, সংবর্ধিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা বিরলে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন

বিরলের ধুকুরঝাড়ী (পিপল্যা) সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে শারদীয় উৎসবের শুভ উদ্বোধন

মোঃ মুসলিম হক,বিরল (দিনাজপুর) / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মোঃ মুসলিম হক,বিরল (দিনাজপুর) বিরলের ধুকুরঝাড়ী (পিপল্যা) সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে শারদীয় উৎসবের শুভ উদ্বোধন করেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বুধবার সন্ধ্যায় মন্ডপ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মন্দিরের সভাপতি সূধীর চন্দ্র রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ আল এমরান প্রমূখ। এসময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এম আক্কাস আলী, ধুকুরঝাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জিয়াউল হুদা চৌধুরী, প্রধান শিক্ষক বিমল চন্দ্র দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর আহ্বায়ক দিনেশ চন্দ্র রায়, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুর ইসলাম, উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। শারদীয় উৎসবের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথি ধামইর ইউনিয়নের ১০ টি পূজা মন্ডপের সভাপতি/সম্পাদকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/