• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে উপহার সমগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সাজ্জিদ আহমেদ কাজল ‎ ঝিনাইদহে এনজিও থেকে ৬ লাখ টাকা ঋণের প্রলোভনে ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, উচ্ছেদ শতাধিক অবৈধ দোকান পরিবেশবান্ধব নির্মাণে রিহ্যাবকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান পরিবেশমন্ত্রীর স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: স্বাস্থ্যমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রী জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ২ লাখ টাকা জরিমানা, তবু সরেনি বালু: তিতাসের তীর উদ্ধার নিয়ে প্রশ্ন সাংবাদিক শাহাদাত কামাল শাকিলকে আপনজন সম্মাননা’ প্রদান জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

সাংবাদিক শাহাদাত কামাল শাকিলকে আপনজন সম্মাননা’ প্রদান জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি.. / ৫ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ‘আপনজন সম্মাননা’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের কুমিল্লা জেলা শাখার কার্যনির্বাহী সদস্য সাংবাদিক শাহাদাত কামাল শাকিলের হাতে ‘আপনজন সম্মাননা’ স্মারক তুলে দেন কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ভিপি আসিকুর রহমান মাহমুদ ওয়াসিম,সংগঠনের সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুনের সভাপতিত্বে
অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবু, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলমগীর গনি, কেন্দ্রীয় নীতি-নির্ধারণী কমিটির সদস্য সচিব মনজুর হোসেন এবং সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহমুদা খানম শিল্পী। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান ভিপি আশিকুর রহমান ওয়াসিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রোটারিয়ান প্রদীপ কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা মো. গোলাম সামদানী, রোটারিয়ান আহমেদ ইমন, সাংবাদিক সাদেক হোসেন মামুন, সিসিএন ইউনিভার্সিটির ম্যানেজিং ডিরেক্টর ইফতেখারুল ইসলাম, সংগঠনের সহসভাপতি শাকিল মোল্লা, হামিদুর রহমান জামিল, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন,নির্বাহী সদস্য শাহাদাত কামাল শাকিল, রেজাউল করিম আবদুর রহিম, জয়দল হোসেন, অরুন কৃষ্ণ পাল, লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বরুড়া শাখার সাধারণ সম্পাদক খন্দকার হুমায়ুন কবির, সমাজসেবক মো. হাসান, আতাউর রহমান জুয়েল ও বিশিষ্ট ব্যবসায়ী মো. গোলাম সারোওয়ারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের স্থানীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুল্লাহ মিয়াজী, সিটি করপোরেশন প্রশাসকের প্রতিনিধি আসিফ মাহমুদ, সাংবাদিক খালেদ সাইফুল্লাহ, এম হাসান, দেলোয়ার হোসেন আকাইদ, সাদিক হোসেন মামুন ও ওমর ফারুকী তাপসসহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য অটুট রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমাজের কল্যাণে জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/