• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে উপহার সমগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সাজ্জিদ আহমেদ কাজল ‎ ঝিনাইদহে এনজিও থেকে ৬ লাখ টাকা ঋণের প্রলোভনে ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, উচ্ছেদ শতাধিক অবৈধ দোকান পরিবেশবান্ধব নির্মাণে রিহ্যাবকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান পরিবেশমন্ত্রীর স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: স্বাস্থ্যমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রী জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ২ লাখ টাকা জরিমানা, তবু সরেনি বালু: তিতাসের তীর উদ্ধার নিয়ে প্রশ্ন সাংবাদিক শাহাদাত কামাল শাকিলকে আপনজন সম্মাননা’ প্রদান জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

বিরলে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে উপহার সমগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সাজ্জিদ আহমেদ কাজল ‎

মোঃ মুসলিম হক,বিরল (দিনাজপুর) / ৪৬ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মোঃ মুসলিম হক,বিরল (দিনাজপুর) ‎বিরলে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে উপহার সমগ্রী বিতরণ করা হয়েছে।
‎রবিবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোল্লা সাজ্জিদ আহমেদ কাজল।
‎
‎বিশিষ্ট সমাজসেবক লোকমান হাকিম এর সভাপতিত্বে এবং ১০নং রানীপুকুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছবিন চন্দ্র রায় এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজীপাড়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান, কাজিপাড়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক শমসের আলী, হালজায় সৎসঙ্গ আশ্রমের সভাপতি গোপাল ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. বীরেন্দ্রনাথ রায়, উপজেলা গীতা সংঘের সাধারণ সম্পাদক শ্রী আলেন চন্দ্র, ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ।
‎
‎এসময় চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সাজ্জিদ আহমেদ কাজল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন- শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আনন্দ, সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক বন্ধনের এক অনন্য উপলক্ষ। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার। আমাদের পরিচয়—আমরা সবাই মানুষ, আমরা সবাই এই দেশের নাগরিক, আমরা সবাই একই সমাজের অংশ। আমি বিশ্বাস করি, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনের মূল ভিত্তি। আমাদের এই ইউনিয়নে হিন্দু, মুসলিমসহ সব ধর্মের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারেন, প্রত্যেকে যেন নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারেন—এটাই আমাদের সবার প্রত্যাশা হওয়া উচিত। আপনাদের এই ধর্মীয় উৎসবে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং আসন্ন ১০নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া, আশীর্বাদ এবং সহযোগিতা কামনা করছি।
‎
‎এসময় সনাতন ধর্মাবলম্বীরা বলেন- মোল্লা সাজ্জিদ আহমেদ কাজল ভাই খুব ভালো মানুষ। তিনি বিপদে-আপদে আমাদের পাশে থাকেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
‎
‎পরিশেষে অত্র ইউনিয়নের সকল দুর্গাপূজা মন্ডপের সভপতি এবং সাধারণ সম্পাদক’গণ উপস্থিত থেকে উপহার সামগ্রী গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/