• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে উপহার সমগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সাজ্জিদ আহমেদ কাজল ‎ ঝিনাইদহে এনজিও থেকে ৬ লাখ টাকা ঋণের প্রলোভনে ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, উচ্ছেদ শতাধিক অবৈধ দোকান পরিবেশবান্ধব নির্মাণে রিহ্যাবকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান পরিবেশমন্ত্রীর স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: স্বাস্থ্যমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রী জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ২ লাখ টাকা জরিমানা, তবু সরেনি বালু: তিতাসের তীর উদ্ধার নিয়ে প্রশ্ন সাংবাদিক শাহাদাত কামাল শাকিলকে আপনজন সম্মাননা’ প্রদান জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রী

মোঃ দেলোয়ার হোসেন / ৪ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬: দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। একই সঙ্গে আজান ও নামাজের প্রতি সম্মান দেখিয়ে পূজামণ্ডপে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রোববার সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব নির্দেশনা দেন।

তিনি বলেন, আজান ও নামাজের সময়সূচি তৈরি করে জেলার প্রতিটি পূজামণ্ডপে পৌঁছে দিতে হবে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা সময়সূচি সম্পর্কে অবগত হয়ে সে অনুযায়ী সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারেন।

দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সম্মিলিতভাবে মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পালাক্রমে পাহারার ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। কোনো নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা সচল রাখার পাশাপাশি ধারণ করা ফুটেজ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। প্রয়োজনে মোবাইল ফোন কিংবা অনলাইন ক্লাউডে ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা রাখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি বৈদ্যুতিক দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড মোকাবিলায় উপযুক্ত অগ্নিনির্বাপণ যন্ত্র রাখার নির্দেশনা দেন, যাতে দুর্ঘটনা ঘটলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

পূজামণ্ডপে যাতায়াতের সড়কে কোনো সমস্যা থাকলে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ এবং পূজার ছুটি দুই দিন বাড়ানোর উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। বাসস

তিনি বলেন, পূজার ছুটিতে সরকারি কার্যক্রম সীমিত থাকলেও জেলা ও উপজেলা প্রশাসনকে তদারকি অব্যাহত রাখতে হবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

প্রতিমন্ত্রী আরও জানান, জেলার প্রতিটি নির্বাচনী এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শাড়ি উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের উদ্যোগ প্রথম। এ উদ্যোগের জন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বৈধভাবে বালু উত্তোলনের ক্ষেত্রেও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে। অনুমোদিত কাগজপত্র চাওয়ামাত্র দেখাতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/