• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরের বিরলে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি// / ১২৪ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মুসলিম হক, বিরল (দিনাজপুর) দিনাজপুরের বিরলে রঘুপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার সকালে বিদ্যালয়ের সামনে কাঞ্চন বাজারের বিভিন্ন মোড় ও সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল শেষে তারা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক ঘণ্টারও বেশি সময় ধরে ঘণ্টাব্যাপী এক মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতারের দাবি জানায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলে, “আমাদের বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক এবং শিক্ষকদের ওপর যারা ন্যাক্কার জনক ভাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
“এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে পূর্ণ সংহতি ও একমত প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মমিন উদ্দীন। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করেন।
এলাকাবাসী ও অভিভাবকেরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় পুলিশ প্রশাসন সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/