মুসলিম হক, বিরল (দিনাজপুর) দিনাজপুরের বিরলে রঘুপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার সকালে বিদ্যালয়ের সামনে কাঞ্চন বাজারের বিভিন্ন মোড় ও সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল শেষে তারা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক ঘণ্টারও বেশি সময় ধরে ঘণ্টাব্যাপী এক মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতারের দাবি জানায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলে, "আমাদের বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক এবং শিক্ষকদের ওপর যারা ন্যাক্কার জনক ভাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
"এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে পূর্ণ সংহতি ও একমত প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মমিন উদ্দীন। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করেন।
এলাকাবাসী ও অভিভাবকেরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় পুলিশ প্রশাসন সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.