• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খাবারে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিনজনকে অচেতন, টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ

মো. শামীম হোসাইনঃ / ১০৫ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মো. শামীম হোসাইন: পিরোজপুরের জিয়ানগর উপজেলায় খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থ তিনজনকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন—ওই গ্রামের ব্যবসায়ী আমির হোসেন (৪৫), তার স্ত্রী মাহিনুর বেগম (৪০) ও ছেলে তাওহীদ (১৬)।
পরিবারের সদস্যদের ভাষ্য, শনিবার রাত ৮টার দিকে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর সকাল ৯টা পর্যন্ত তাদের কোনো জ্ঞান ছিল না। সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় তিনজনকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।
প্রতিবেশীরা জানান, ঘরের ভেতরে একটি ট্রাংকের তালা খোলা এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যদের কাছ থেকে তারা জানতে পারেন, ট্রাংকে রাখা নগদ ৭০ হাজার টাকা ও মাহিনুর বেগমের স্বর্ণের কানের দুল পাওয়া যাচ্ছে না।
প্রতিবেশী ফিরোজ মল্লিক বলেন, সকালে খবর পেয়ে তিনি ওই বাড়িতে যান। তখন তিনজনই অসুস্থ ছিলেন এবং পুরোপুরি জ্ঞান ফেরেনি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়।
আরেক প্রতিবেশী সাথী আক্তার বলেন, সকালে পরিবারের সদস্যদের ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে দরজা খুলে ঘরে প্রবেশ করে দেখা যায়, জিনিসপত্র এলোমেলো এবং পরিবারের তিন সদস্য আলাদা জায়গায় অচেতন অবস্থায় পড়ে আছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আমির হোসেন বলেন, “রাত ৮টার দিকে আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এরপর সকাল ৯টা পর্যন্ত আমাদের কোনো হুঁশ ছিল না।”
আমির হোসেনের বড় ছেলে মিরাজ ঢাকায় চাকরি করেন। তিনি বলেন, সকালে প্রতিবেশীদের ফোনে ঘটনাটি জানতে পারেন। তার বাবা, মা ও ছোট ভাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘর থেকে নগদ ৭০ হাজার টাকা ও তার মায়ের স্বর্ণের কানের দুলসহ কিছু জিনিসপত্র চুরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, “ঘটনার খবর পেয়েছি। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/