• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ভূমি সেবায় অতিরিক্ত অর্থ আদায় প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: এমপি আব্দুল মান্নান

সুমন আহমেদ নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: / ১২৯ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান বলেছেন, ভূমি সেবার নামে অতিরিক্ত অর্থ আদায়, দুর্নীতি কিংবা হয়রানির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, “ভূমি অফিস জনগণের সেবার প্রতিষ্ঠান। এখানে সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।” তিনি জানান, নামজারি ও অন্যান্য ভূমি-সংক্রান্ত সেবা নিতে গিয়ে সরকারি নির্ধারিত ফি-র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তাঁর কাছে এসেছে। এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, দুর্নীতি, অনিয়ম বা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় তিনি সতর্ক করে বলেন, তাঁর নাম, পরিবারের সদস্য বা আত্মীয়-স্বজনের পরিচয় ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অবৈধ সুবিধা আদায় বা গ্রহণের চেষ্টা না করেন। এমন কর্মকাণ্ডে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/