• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নবীনগরে আদালত পুকুরপাড়ের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন

সুমন আহমেদ নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আদালত পুকুরপাড়ের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২১ জুলাই ২০২৬) সকাল ১১টায় “নবীনগর সচেতন নাগরিক সমাজ” ব্যানারে উপজেলা আদালত চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। সমাবেশে বক্তব্য রাখেন আবু কামাল খন্দকার, মাহাবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, কান্তি কুমার ভট্টাচার্য, শাহীন রেজা টিটু, তাজুল ইসলাম চৌধুরী, আলমগীর হোসেন, মো. মহসিন মিয়া, আনোয়ার হোসেন ও মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সরকারি খাসজমি ও পতিত জমি প্রকৃত গরিব, ভূমিহীন ও অসহায় মানুষের পুনর্বাসন ও জীবিকার সুযোগ সৃষ্টির লক্ষ্যে লিজ দেওয়ার বিধান থাকলেও নবীনগরের আদালত পুকুরপাড়ের লিজ প্রদানের ক্ষেত্রে সেই নীতিমালা অনুসরণ করা হয়নি।
তাদের দাবি, আদালত পুকুরপাড়ের একটি অংশ আলমনগর গ্রামের ঠাকুর সূত্রধরের ছেলে অর্জিত সূত্রধর নিজের প্রকৃত আর্থিক অবস্থা গোপন করে লিজ নিয়েছেন। লিজের আবেদনে তিনি নিজেকে একজন অত্যন্ত দরিদ্র ব্যক্তি হিসেবে উল্লেখ করলেও বাস্তবে তিনি নবীনগরের একজন প্রতিষ্ঠিত ফার্নিচার ব্যবসায়ী। তার একটি বড় ফার্নিচার কারখানা, একটি শোরুম, একাধিক বাড়ি রয়েছে এবং তিনি দীর্ঘদিন প্রবাসেও ছিলেন বলে অভিযোগ করেন বক্তারা।
তারা আরও অভিযোগ করেন, শুধু বর্তমান এই লিজ নয়, আদালত পুকুরের পূর্ব, পশ্চিম ও উত্তর পাড়ের বিভিন্ন অংশও এমন ব্যক্তিদের কাছে লিজ দেওয়া হয়েছে, যারা ইতোমধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত। ফলে প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের পরিবর্তে সরকারি সম্পদ প্রভাবশালী ব্যক্তিদের দখলে চলে যাচ্ছে।
প্রতিবাদকারীরা বলেন, আদালত চত্বরে বাণিজ্যিক স্থাপনা গড়ে ওঠায় আদালতের সৌন্দর্য, পরিবেশ ও নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এতে বিচারপ্রার্থীদের চলাচল, আদালতের শৃঙ্খলা এবং সরকারি স্থাপনার স্বাভাবিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মানববন্ধন থেকে আদালত পুকুরপাড়ের অতীত ও বর্তমানের সব লিজ বাতিল, সরকারি জমি দখলমুক্ত করা এবং আদালত এলাকার পরিবেশ ও নান্দনিকতা রক্ষায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এদিকে, অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত অর্জিত সূত্রধর বলেন, “আমি সরকারি নিয়ম মেনেই লিজ নিয়েছি। গ্রামে আমার একটি পৈত্রিক বাড়ি রয়েছে এবং ভাড়ায় একটি ছোট দোকান আছে, তবে সেটি বাণিজ্যিক এলাকায় নয়। জীবিকার তাগিদে কিছুদিন বিদেশে ছিলাম, কিন্তু সেখানে সুবিধা করতে পারিনি। তাই পৌর সদরের বাণিজ্যিক এলাকায় একটি দোকান লিজ নিয়েছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/