• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

সিরাজুল ইসলাম / ৮০ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন সমাজসেবা কর্মী মাহবুব আলম (৪০) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সন্ধ্যারই খুটিয়াটুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুব আলম রাণীশংকৈল উপজেলা সমাজসেবা কার্যালয়ে ইউনিয়ন সমাজসেবা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে।

স্হানীয়রা জানান, রাণীশংকৈল সমাজসেবা অফিসের দুই সহকর্মী এক মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন। পথে খুটিয়াটুলি এলাকায় আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা নেকমরদ গামী একটি কাভার্ড ভ্যান মাহবুবের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব আলমকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলে থাকা অন্য আরোহী রাণীশংকৈল সমাজসেবা অফিসে সুপারভাইজার খাইরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার এসআই কমলেশ জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/