• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে কৃষকের মুখে চিন্তার ছাপ- ধান ও আলু নিয়ে চরম অনিশ্চয়তায়

এম এ মোমিন / ১৯১ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে টানা চার দিনের প্রতিকূল আবহাওয়ার কারণে জেলার কৃষকেরা গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। একটানা চার দিন ঝিরিঝিরি বৃষ্টি এবং হঠাৎ দমকা বাতাসের কারণে জেলার আমন ধান এবং সদ্য রোপণ করা আলু ফসল চরম ক্ষতির ঝুঁকিতে পড়েছে।

রবিবার ২-রা নভেম্বর ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এমন চিত্র।

ঠাকুরগাঁও সদর, ভুল্লী, রুহিয়া, হরিপুর, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ সহ সব উপজেলায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট।

বিশেষ করে যেসব কৃষক তাদের পাকা আমন ধান কাটার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তারা এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে। একটানা বৃষ্টি এবং দমকা হাওয়ার দাপটে পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়ছে‌। বৃষ্টিতে ভিজে ধান নষ্ট হওয়ার এবং ওজন কমে যাওয়ার আশঙ্কা করছেন চাষীরা। পাশাপাশি, সদ্য রোপণ করা আলু ক্ষেত নিয়েও কৃষকদের উদ্বেগ বাড়ছে, কারণ অতিরিক্ত বৃষ্টি আলুর চারার বৃদ্ধিতে বাধা দিতে পারে এবং পচন ধরানোর কারণ হতে পারে।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, যদি আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হয়, তবে এই ক্ষতি বিপুল পরিমাণে আর্থিক সংকটে ফেলতে পারে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে কৃষকদের সহায়তার দাবি জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত চাষীরা।

কৃষি অফিস জানিয়েছে, যেসব জমিতে আমন ধানে থোর দেখা দিয়েছে এবং ধানের শীষ বের হওয়ার উপক্রম হয়েছে সেসব জমিতে রসের ঘাটতি পূরণ হওয়ায় সহজে ধান বের হতে পারবে এবং এ বছর আমনের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঠাকুরগাঁও কৃষি অফিস সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় শতাধিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে কৃষকদের সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/