• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সিরাজগঞ্জে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে রকি_তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা

মোঃ ইয়াছিন আলী রিপোর্টার সিরাজ গঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার / ২৪১ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মাদক যা যুব-সমাজকে তিলে তিলে ধ্বংসের পথে নিয়ে একদল টাকার পাহাড়ে বসবাস করে অপরদিকে একটি জাতি চিরতরে শেষ হয়ে যায়,
সিরাজগঞ্জ থানাধীন কালিয়া হরিপুর ইউনিয়নের দিঘল কান্দি গ্রামে মাদকের স্বর্গ রাজ্য গড়ে তুলেছেন তথাকথিত ছাত্রলীগ নেতা গোলজার হোসেনের পুত্র রকি। তার এই বিশাল মাদক সাম্রাজ্য পরিচালনার জন্য নিজেই গড়ে তুলেছেন নিজস্ব কিশোরগ্যাং। অল্প বয়সী স্কুল – কলেজ পড়ুয়া ছাত্রদের দিয়েই চালাচ্ছেন তার এই মাদক সাম্রাজ্য। তাদের এই ভয়ংকর অপরাধের বিষয়ে এলাকার নিরহ সাধারণ মানুষও মুখ খুলতে ভয় পায়। সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় হেরোইন, ইয়াবা,গাজাসহ বিভিন্ন প্রকার মাদক সাপ্লাই দিয়ে থাকেন এই রকি। গত শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে মাদকের বিষয়ে তথ্যানুসন্ধানে নামে সিরাজগঞ্জ অনুসন্ধানী সাংবাদিক টিম। এলাকার বিভিন্ন জায়গায় দেখা যায় বেশ কিছু মাদকসেবী প্রকাশ্যে হেরোইন,ইয়াবা সেবন করছেন। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে গেলে ঐ এলাকার মাদক সম্রাট রকির বাধার মুখে পড়ে সিরাজগঞ্জ অনুসন্ধানী সাংবাদিক টিম। তার নিজস্ব কিশোরগ্যাং দিয়ে হত্যার উদ্দেশ্য হামলা চালায় সাংবাদিকদের উপর। লাঠি,গাছের ডাল, রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে সাংবাদিক টিমকে, এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় দুই সাংবাদিক।তবে গোলজার ও তার ছেলে রকির নির্দেশে সেখানে হামলা চালায় মহির উদ্দিনের ছেলে মাসুম, গফুরের ছেলে ইমনসহ প্রায় ১৫-২০জন।এই বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই সোহাগ বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/