
মাদক যা যুব-সমাজকে তিলে তিলে ধ্বংসের পথে নিয়ে একদল টাকার পাহাড়ে বসবাস করে অপরদিকে একটি জাতি চিরতরে শেষ হয়ে যায়,
সিরাজগঞ্জ থানাধীন কালিয়া হরিপুর ইউনিয়নের দিঘল কান্দি গ্রামে মাদকের স্বর্গ রাজ্য গড়ে তুলেছেন তথাকথিত ছাত্রলীগ নেতা গোলজার হোসেনের পুত্র রকি। তার এই বিশাল মাদক সাম্রাজ্য পরিচালনার জন্য নিজেই গড়ে তুলেছেন নিজস্ব কিশোরগ্যাং। অল্প বয়সী স্কুল - কলেজ পড়ুয়া ছাত্রদের দিয়েই চালাচ্ছেন তার এই মাদক সাম্রাজ্য। তাদের এই ভয়ংকর অপরাধের বিষয়ে এলাকার নিরহ সাধারণ মানুষও মুখ খুলতে ভয় পায়। সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় হেরোইন, ইয়াবা,গাজাসহ বিভিন্ন প্রকার মাদক সাপ্লাই দিয়ে থাকেন এই রকি। গত শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে মাদকের বিষয়ে তথ্যানুসন্ধানে নামে সিরাজগঞ্জ অনুসন্ধানী সাংবাদিক টিম। এলাকার বিভিন্ন জায়গায় দেখা যায় বেশ কিছু মাদকসেবী প্রকাশ্যে হেরোইন,ইয়াবা সেবন করছেন। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে গেলে ঐ এলাকার মাদক সম্রাট রকির বাধার মুখে পড়ে সিরাজগঞ্জ অনুসন্ধানী সাংবাদিক টিম। তার নিজস্ব কিশোরগ্যাং দিয়ে হত্যার উদ্দেশ্য হামলা চালায় সাংবাদিকদের উপর। লাঠি,গাছের ডাল, রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে সাংবাদিক টিমকে, এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় দুই সাংবাদিক।তবে গোলজার ও তার ছেলে রকির নির্দেশে সেখানে হামলা চালায় মহির উদ্দিনের ছেলে মাসুম, গফুরের ছেলে ইমনসহ প্রায় ১৫-২০জন।এই বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই সোহাগ বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.